কুমিল্লার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার!
কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের পূজা উপলক্ষে মন্দিরে হামলা চালিয়েছে। সাম্প্রতিক এসব ঘটনায় ৭১টি মামলা করা হয়েছে। কুমিল্লায় হামলার পেছনের অভিযুক্ত মাস্টারমাইন্ডকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করার তথ্য জানানো হলেও তার নাম-পরিচয়, কবে ও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে- সেই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমার কাছে যতটুকু তথ্য ছিল দিয়েছি। এরপর আরও তথ্য পেলে জানিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় স্থান এবং মূর্তিগুলোতে হামলার খবর আসে। সরকার সেসব ঘটনার নিন্দা জ...